ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সিনেমায় নতুন জুটি বাঁধলেন। এটির নাম ‘ দুজনে’। পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে সজল-মিষ্টি দুজনেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। মিষ্টি জানান, ১২ মে থেকে সিনেমাটির শুটিংয়ে যাবেন তারা।
সিনেমাটি প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এই সিনেমাটি রোমান্টিক জার্নি। দুটি ভিন্ন ভিন্ন কারণে দুজনের এক হওয়া। সেখান থেকেই একসাথে একটা জার্নি শুরু হবে। পুরো যাত্রায় একে অপরকে বোঝা, ভালোবাসা, হঠকারিতা এবং সবশেষে প্রেমের পূর্ণতা।’
‘দুজনে’ সিনেমাটি আসলে একটি ভালোবাসার জার্নি। নায়িকা মিষ্টি জান্নাত এ প্রসঙ্গে বলেন, দেবাশীষ দাদার সঙ্গে অনেকদিন ধরে এই সিনেমাটি নিয়ে কথা চলছিল। কিন্তু শো-এর কারণে লন্ডনে ছিলাম। সেই সঙ্গে আমি একজন চিকিৎসক। এদিকেও প্রচুর সময় দিতে হয়। এসবের মধ্যেও সিনেমা করি।’
জানা গেছে, দ্রæত শুটিং শেষে মুক্তি দেয়া হবে সিনেমাটির।