এই প্রথম বৈশাখী টিভিতে আগামী প্রচার হবে ৭ পর্বের ৭টি ধারাবাহিক নাটক। নাটকগুলো হলো- মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই-সামিয়া আক্তার অভিনীত ‘ভাত হাসান’। এটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা সাইফ আহম্মেদ।
রাশেদ সীমান্ত-নাবিলা ইসলাম অভিনীত ‘মোগো বাড়ি বরিশাল’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
তারিক মুহাম্মদ হাসানের রচিত ও পরিচালিত জেবা জান্নাত- সবুজ আহমেদ অভিনীত ‘কফিলের মেয়ে’ নাটকটিও আগামী ঈদে দেখা যাবে।
পাপ্পু রাজের রচনা এবং আদিত্য জনির পরিচালনায় মীর সাব্বির-মায়মুনা মম অভিনীত ‘সাক্ষী মফিজ’ নাটকটি থাকছে বৈশাখীর ঈদ আয়োজনে।
মাতিয়া বানু শুকুর রচনায় এবং রবিউল সিকদারের পরিচালনায় শিবলী নোমান-পূর্ণিমা বৃষ্টি অভিনীত ‘ঝগড়াটে পরিবার’ নাটক দেখা যাবে ঈদে।
অরন্য আনোয়ারের রচনা এবং সকাল আহমেদের পরিচালনায় জাকিয়া বারী মম-আরফান আহমেদ অভিনীত ‘দিল মোহাব্বত’ এবং বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘অবশেষে জিরো’ নাটক দুটিও রয়েছে প্রচারে তালিকায়। ‘অবশেষে জিরো’ নাটকে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল, তারিক স্বপন প্রমুখ।