প্রথমবার একসঙ্গে এক গানে পারফর্ম করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী ও কম্পোজার ফুয়াদ আল মুক্তাদির। গানটির নাম ‘ লোকে বলে’। বাংলা ফোক-পপ ঘরানার গানটি লিখেছেন তাহজীব এম বন্ধন। গানটির দুটি সংস্করনেই কণ্ঠ দিয়েছেন ফুয়াদ। গানটির ভিডিওতে পারফর্ম করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বাবা যাদব।
আর এটি প্রকাশ পাচ্ছে ব্লিং মিউজিক থেকে।
উল্লেখ্য যে, নুসরাত ফারিয়া প্রতি বছরই একটি করে নতুন গান প্রকাশ করেন। ২০২৪ সালে এসভিএফ-এর সাথে তার সর্বশেষ গানটি মুক্তি পেয়েছিল এবং ২০২৬ সালে আবারও সেই একই ব্যানারে ফিরছেন তিনি। এটি নুসরাত ফারিয়ার ক্যারিয়ারের পঞ্চম একক গান।
এই গান প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘ খুব মানসম্মত একটি গান এটি। আমি গানটির ভিডিওতে কাজ করতে গিয়ে গানের ভক্ত হয়ে গেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে এই গান।’