বিশ্বখ্যাত সাড়া জাগানো হলিউড অভিনেতা টম ক্রুজের সিনেমা মানেই নতুন কিছু। প্রতিটি সিনেমাতেই তিনি নতুনত্বের মাধ্যমে দর্শকের সামনে আসেন।
আবারও তেমন উপলক্ষ তৈরী হয়েছে। নতুন একটি হলিউডি সিনেমায় অভিনয় করছেন তিনি। এটির নাম ‘ডিগার’। এটি পরিচালনা করছেন অস্কারজয়ী পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির শিরোনাম, পোস্টার ও টিজার। এখানে টম ক্রুজকে দেখা যেতে পারে কমেডি চরিত্রে।
‘ডিগার’ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ অক্টোবর।
সিনেমাটির গল্পে দেখা যাবে, ডিগার রকওয়েল হলেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষ, যিনি নিজের ছড়িয়ে দেওয়া এক ভয়াবহ বিপর্যয় সবকিছু ধ্বংস করে দেওয়ার আগেই নিজেকে মানবজাতির ‘ত্রাতা’ প্রমাণ করতে মরিয়া অভিযানে নামেন।
যুক্তরাজ্যে ছয় মাস ধরে শুটিং হয়েছে এই সিনেমাটির। এতে আরও অভিনয় করছেন- সান্ড্রা হুলার, জন গুডম্যান, মাইকেল স্টুলবার্গ, সোফি ওয়াইল্ড, রিজ আহমেদ ও এমা ডার্সি প্রমুখ।