বাংলা সিনেমার নায়ক রিয়াজ মারা গেছেন—এমন খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি ছড়িয়েছে খবরটি।
সিনেপ্রেমীরা এই খববের সত্যতার জন্য উৎসুক হয়ে আছেন। খোঁজ নিয়ে এমন খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো কিছু বলা হয়নি। সহকর্মীরাও নিশ্চিত করেছেন খবরটি গুজব।
এ প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্য নির্বাহী সদস্য সনি রহমান বলেন, ‘আমরা রিয়াজ ভাইয়ের মারা যাওয়ার খবরটি প্রত্যাখান করছি। এটি একটি গুজব। এই গুজবে কেই যেন বিভ্রান্ত না হন।’
এদিকে বেশ অনেকদিন ধরেই আড়ালে আছেন রিয়াজ। রিয়াজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘অপারেশন সুন্দরবন’। এরপর আর নতুন কাজে দেখা যায়নি তাকে।