বলিউড সেলিব্রেটি নোরা ফাতেহি আবারও প্রেমে পড়েছেন। সম্প্রতি খবরটি চাউর হয়েছে ভারতীয় গণমাধ্যমে।
খবরে প্রকাশ, নোরা নাকি এক ফুটবলারের প্রেমে পড়েছেন। যদিও নোরা নিজে থেকে এখনো কিছু বলেননি।
এই সেলিব্রেটি এখন মরক্কোয় অবস্থান করছেন। তার বাবা-মা মরক্কোর বাসিন্দা। যার সঙ্গে প্রেমের গুঞ্জন, সেই ফুটবলার আসন্ন ‘আফ্রিকা কাপ অব নেশনস’ ফুটবল টুর্নামেন্টে খেলবেন, যার কারণে নোরার এই নতুন প্রেমিক এখন আফ্রিকায় আছেন।
নোরা এরইমধ্যে ফুটবল টুর্নামেন্টে হাজির থাকার কথা জানিয়েছেন। তাই গুঞ্জন হয়তো সত্যি হয়েই ধরা দিচ্ছে। তবে নোরার সঙ্গে এখনো সেই প্রেমিকের কোনো ছবি প্রকাশ হয়নি। নোরার পক্ষ থেকে কোনো ঘোষণাও আসেনি।
অবকাশযাপন শেষে ভারতে ফেরার পর নোরার প্রেমের বিষয়টি হয়তো খোলাসা হবে। এমনটাই ভাবছেন সবাই।