‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকা’ গানগুলো প্রকাশের পর থেকেই কণ্ঠশিল্পী কোনালের বৃহস্পতি তুঙ্গে। কিছুদিন পর পরই নতুন গান প্রকাশ হচ্ছে তার। এরমধ্যে শ্রোতাপ্রিয়ও হচ্ছে গানগুলো।
এই যেমন গত জুলাইতে প্রকাশিত ‘ময়না’ শিরোনামের গানটি পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। আসিফ ইকবালের কথায় গানটির সুরকার ছিলেন আকাশ সেন। সহশিল্পী ছিলেন নিলয়। আবারও আসছে ‘ও জান’ শিরোনামের নতুন একটি গান।
এবারও গানটি লিখেছেন আসিফ ইকবাল। সুর করেছেন আভ্রাল সাহির ও লিংকন। সাথে গেয়েছেন নিলয়। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। প্রকাশ হবে গানচিল মিউজিক থেকে। নতুন গান প্রসঙ্গে কোনাল বলেন, ‘ আমার বিশ্বাস নতুন গানটি আগের হিসাব বদলে দেবে।’