বাগদানের মাধ্যমে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা জীবনের জুটি বাঁধার দিকে এগিয়ে গেলেন। গত অক্টোবরের প্রথম দিকে তারা এই শুভ কাজটি সেরেছেন।
২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের দিনক্ষণ চুড়ান্ত হয়েছে বলে জানা গেছে। রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন এই যুগল, এমনটাই খবরে প্রকাশ পেয়েছে। বিয়েতে উপস্থিত থাকবেন দুই পক্ষের পরিবার এবং নিকটজনরা। তারপর সহকর্মীদের জন্য হায়দারাবাদে থাকছে আরেকটি আয়োজন। বিজয়-রাশমিকা প্রেমের খবর অনেক দিন ধরেই চাউর ছিল। এবার সেই বিষয়টির চুড়ান্ত পরিনতি পাচ্ছে বিয়েতে।
২০১৭ সালের জুলাইতে অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে প্রথম বাগদান হয়েছিল রাশমিকা। এক বছর পরে সেই বাগ্দান ভেঙে যায়। এবার দেখার বিষয়, এই বাগদান শেষ পর্যন্ত বিয়েতে গড়ায় কি না।