এক মনের দখল নিতে চায় দুই জন। অথবা দুইজনকেই বেঁধে রাখার ইচ্ছা একজনের। যদি পরিস্থিতি হয় এমন, তাহলে তো কেউই চুড়ান্ত সফলতা হয়তো পায় না।
বলিউডের আলোচিত অভিনেত্রী ও নৃত্য শিল্পী নোরা ফাতেহির জীবনে নেমে এসেছে এমন ঘটনা।
কোনো না কোনো কারণে সারা বছর আলোচনায় থাকছেন এই সাড়া জাগানো বিনোদন তারকা।
কিছুদিন ধরে ব্যক্তিগত জীবন আর রোমান্সের বিষয় নিয়েই ব্যস্ত দেখা যাচ্ছে নোরাকে। গত মাসের শেস দিকে আশরাফ হাকিমি নামের মরক্কোর এক ফুটবলারের সঙ্গে তার প্রেমের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে। সেই খবরের রেশ না কাটতেই পুরনো প্রেমের খবরটি আবার সামনে আসলো সম্প্রতি।
জানা গেছে, ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে এক সময় গভীর সম্পর্ক গড়ে উঠেছিল নোরা ফাতেহির। কিন্তু সবাই জানত সম্পর্কটি এখন অতীত।
কিন্তু ২০২২ সালের ভূষণ ও নোরার একটি ভিডিওতে নোরা ইতিবাচক মন্তব্য করেছিলেন। যার কারণে সবাই ধরে নেয় তাদের গভীর সম্পর্কের বিষয়টি। যদিও কেউ বিষয়টি নিয়ে মুখ খোলেনি।
সমালোচকরা এখন বলছেন, নোরা ফাতেহি তাহলে ভ‚ষনের সঙ্গে এখনও হয়তো সম্পর্ক গোপনে ধরে রেখেছেন। আবার প্রকাশ্যে মরক্কোর ফুটবলার হাকিমির সঙ্গে প্রেম করছেন এখন।
নোরার এই দ্বৈত প্রেম নিয়ে বেশ মুখরোচক আলোচনা চলছে বলিউড ইন্ডস্ট্রিতে। নোরা যদি এখন মুখ খোলেন এইসব বিষয়ে, তবেই সঠিক খবরটি জানা যাবে।