দীর্ঘ সময় ধরেই ভালো নেই জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও তার পরিবার। ২০২৩ সালের ফেব্রæয়ারিতে কানাডায় এক সড়ক দুর্ঘটনায় একমাত্র সন্তান নিবিড় আহত হওয়ার পর থেকেই বদলে গেছেন কুমার বিশ্বজিৎ। দীর্ঘদিন কানাডার হাসপাতালে চিকিৎসাধীন তার ছেলে। তাই স্ত্রীকে নিয়ে কুমার বিশ্বজিৎ তখন থেকেই কানাডায় অবস্থান করছেন।
নিবিড় এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বলে জানা গেছে। ছেলের এই অবস্থায় গান থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই সংগীতশিল্পী।
কিন্তু জীবন তো আর থেমে থাকছে না। তবে কুমার বিশ্বজিৎ সীমিত পরিসরে গানে ফিরেছেন গত বছর থেকে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি মঞ্চেও পারফর্ম করতে দেখা গেছে তাকে। গত বছর অল্প সময়ের জন্য একবার বাংলাদেশে এলেও আবার ফিরে যান কানাডায়। সেখান থেকেই দেশের ব্যবসা প্রতিষ্ঠান ও গান চর্চা চালাচ্ছেন কুমার বিশ্বজিৎ।
জানা গেছে, ১৪ ফেব্রæয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে একক কনসার্ট দিয়ে পূর্ণগতিতে গানে ফিরছেন এই শিল্পী।
সেদিন কানাডার টরন্টোর স্কারবরোতে গ্র্যান্ড সিনামন বেনকোয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিসিই ভ্যালেন্টাইন ২০২৬ : কুমার বিশ্বজিৎ লাইভ’ শিরোনামের অনুষ্ঠান। এরই মধ্যে টরন্টোতে সংবাদ সম্মেলনের মাধ্যমে কনসার্টের বিস্তারিত জানানো হয়েছে। কুমার বিশ্বজিতের পুরোদমে গানের ফেরার খবরে উচ্ছ¡সিত তার ভক্তরা।