মাত্র সাত বছর বয়সে ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় মুন্নি চরিত্রে অভিনয়ে খ্যাতি পান হর্ষালি মালহোত্রা। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাকে নিয়ে থাকল আরও তথ্য।
বলিউডের সেই শিশু অভিনেত্রী হর্ষালি মালহোত্রা আর শিশু নেই। এখন অষ্টাদশী তরুণী। ইনস্টাগ্রামে শুভ্র সাজে ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি।
গত মঙ্গলবার ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রতিটি ভঙ্গিতে সৌন্দর্য, প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাস।’
উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় হর্ষালি মালহোত্রার অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘অখণ্ডা ২: তাণ্ডবম’ সিনেমায় দেখা গেছে হর্ষালি মালহোত্রাকে।
২০০৮ সালে ৩ জুন মুম্বাইয়ে জন্ম হয় হর্ষালির। সিনেমায় নাম লেখানোর আগে টুকটাক বিজ্ঞাপনে মডেলিং করেছেন তিনি। ইনস্টাগ্রামে তার অনুসারী ৩৮ লাখেরও বেশি।