সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি এবং জাতীয় পর্যায়ে নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সূত্র।