আলোচিত-সমালোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ২৩ ফেব্রুয়ারি বেলা ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এখন নোবেল থানা হাজতে রছেছেন বলে জানা গেছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে বিতর্কিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। ভারতের একটি সঙ্গীত রিয়েলিটি শোতে গান গেয়ে প্রথম আলোচনায় আসেন তিনি।
বাংলাদেশের শোবিজে পরিচিতি পাওয়ার সাথে সাথেই নানা বিতর্কের জন্ম দেন এই তরুণ গায়ক।