প্রকাশিত :
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৮:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা এরই মধ্যে সকালে শপথ নিয়েছেন। বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবন সংসদ সদস্যের শপথের আনুষ্ঠানিকতার পর বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন অনেকের নাম জানা গেছে।
পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন যারা:
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- আমির খসরু মাহমুদ চৌধুরী
- সালাহউদ্দিন আহমদ
- ইকবাল হাসান মাহমুদ
- হাফিজ উদ্দিন আহমেদ
- আবু জাফর মো. জাহিদ হোসেন
- ড. খলিলুর রহমান
- আব্দুল আওয়াল মিন্টু
- কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ
- মিজানুর রহমান মিনু
- নিতাই রায় চৌধুরী
- খন্দকার আব্দুল মুক্তাদির
- আরিফুল হক চৌধুরী
- জহির উদ্দিন স্বপন
- মোহাম্মদ আমিন উর রশীদ
- আফরোজা খানম (রিতা)
- মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
- আসাদুল হাবিব দুলু
- মো. আসাদুজ্জামান
- জাকারিয়া তাহের
- দীপেন দেওয়ান
- আ ন ম এহসানুল হক মিলন
- সরদার মো. সাখাওয়াত হোসেন
- ফকির মাহবুব আনাম
- শেখ রবিউল আলম
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন:
- এম রশিদুজ্জামান মিল্লাত
- অনিন্দ্য ইসলাম অমিত
- মো. শরিফুল আলম
- শামা ওবায়েদ ইসলাম
- সুলতান সালাউদ্দিন টুকু
- কায়সার কামাল
- ফরহাদ হোসেন আজাদ
- মো. আমিনুল হক
- মীর মোহাম্মদ হেলাল উদ্দিন
- হাবিবুর রশিদ
- মো. রাজীব আহসান
- মো. আব্দুল বারী
- মীর শাহে আলম
- মো. জুনায়েদ আব্দুর রহিম
- ইশরাক হোসেন
- ফারজানা শারমিন
- মো. নুরুল হক নুর
- ইয়াসের খান চৌধুরী
- এম ইকবাল হোসেইন
- এমএ মুহিত
- আহম্মদ সোহেল মঞ্জুর
- ববি হাজ্জাজ
- আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম
সংসদীয় দলের সভায় বিএনপির এমপিরা কেউ ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি বরাদ্দের কোনো প্লট নেবেন না এমন সিদ্ধান্ত নেওয়া হয়।