বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) জনগণের প্রচারমাধ্যম হিসেবে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের মূল্যবোধ গড়ে তুলতে বিটিভি, বেতার ও সামাজিক মাধ্যমকে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বৈঠকে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের কাজের পরিকল্পনা ও অগ্রগতি নিয়ে মতবিনিময় হয়েছে।’