বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদে ভাষণ দেবেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হবে। সেদিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার।
বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
তিনি বলেন, জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এই সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (বৃহস্পতিবার) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়েও এতে আলোচনা হয়।