প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।
সভায় দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, জ্বালানি সংকট সমাধান নিয়ে আলোচনা হয়। চলমান যুদ্ধের কারণে মন্ত্রিসভার জ্বালানি পরিস্থিতি নিয়ে ঈদের আগেও দুই দফা বৈঠক হয়। ওই সময়, তেল রেশনিংসহ নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে।
ঈদের পর তেলের পর্যাপ্ত মজুদ থাকার পরও সরবরাহ ঘাটতি আর পাম্পে তেলের সংকট নিয়ে অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণের কথা ছিল এ বৈঠকে।
এদিকে, মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৯০ টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।