গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ শিশু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৪৩ জন।
একই সময়ে ৬৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ হাজার ৫৭৯ জনে।