সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার ‘ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন বাস্তবায়ন পর্যায়ে প্রচারের জন্য জলবায়ুবিষয়ক বার্তা এবং বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন এবং বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমের প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে দেশব্যাপী এই বিশাল বৃক্ষরোপণ কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।
সূত্র: ইউএনবি