সরকার নতুন করে দেশে উৎপাদিত মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব দিয়েছে। এতে করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদিত মদের দাম লিটার প্রতি ৫০০ টাকা পর্যন্ত বাড়তে পারে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ভ্যাট আইনের তৃতীয় তফশিল সংশোধনের মাধ্যমে এই নতুন কর কাঠামো কার্যকর করার পরিকল্পনা করা হয়েছে। প্রস্তাবিত কর অনুযায়ী, কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি মদের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা করে সুনির্দিষ্ট কর বসানো হবে।
ফলে, নতুন কর প্রবর্তনের পর কেরুর মদের মূল্য একবারেই ৫০০ টাকা বৃদ্ধি পাবে। এতে দেশি মদের ব্যবহারকারীদের জন্য খরচও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।