৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
৬৪ জেলায় নতুন পুলিশ সুপারদের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন।
এর মধ্যে দিনাজপুর জেলায় পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মো. মিজানুর রহমানকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনকে চট্টগ্রাম জেলায়, বরিশালের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর ও পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে গোপালগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।