বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতাটি জারি করে।
সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে। অনেক সময় শান্তিপূর্ণ উদ্দেশ্যে শুরু হওয়া বিক্ষোভও হঠাৎ সহিংসতায় রূপ নিতে পারে। এ কারণে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
এ ছাড়া মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকা, স্থানীয় গণমাধ্যম নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যেকোনো ধরনের ভিড় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে সতর্কবার্তায়।
সতর্ক বার্তায় আরও উল্লেক করা হয়েছে, জরুরি প্রয়োজনে ঢাকা অবথিত যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি নিরাপত্তাসংক্রান্ত হালনাগাদ তথ্য পেতে স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (এসটিইপি) নিবন্ধনের আহ্বান জানাচ্ছে দূতাবাস।