ভারতের দিল্লিতে অবস্থিত ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনস্যুলার সার্ভিস ও ভিসা দেয়া বন্ধ করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে সোমবার (২২ ডিসেম্বর) এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্যে দুঃখপ্রকাশ করা হয়েছে।
এদিকে গত শনি ও রোববার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এ সময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এ ছাড়া রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।