ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার সময় হাস্যোজ্জ্বল মুখে মির্জা ফখরুল বলেন, ’বিসমিল্লাহির রাহমানির রাহিম।’
মির্জা ফখরুল এবারের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই আসনে বিএনপির মহাসচিবের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন জামায়াতের ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম।