পঞ্চগড়ের দুটি আসনেই জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ও পঞ্চগড়-২ আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নওশাদ জমির ধানের শীষ প্রতীকে এক লাখ ৭৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন এক লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। তাদের ভোটের ব্যাবধান আট হাজার ১৪০। এই আসনে হ্যাঁ ভোট হয়েছে দুই লাখ ১৯ হাজার ৫৭৬টি, না ভোট ৯৯ হাজার ৫৯৪টি।
পঞ্চগড়-২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ এক লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. সফিউল আলম পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ পড়েছে এক লাখ ৬৩ হাজার ৮৭৫টি এবং না ভোট পড়েছে এক লাখ ২৯ হাজার ৮৮টি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুদজ্জামান রাত আড়াইটার দিকে বেসরকারিভাবে বিএনপির প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।