জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ (সোমবার) জুলাই সনদে স্বাক্ষর করবে। ৬ সদস্যের টিম এই স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে এই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এই জুলাই সনদ স্বাক্ষর করা হবে।
এ সময় আরও উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।
২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ২৫টি রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন।