রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত বার্ষিক ছুটির তালিকা সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে গত ১৫ ফেব্রুয়ারি পুরো রমজান মাস সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পরদিন হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।