সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
রাগিব রউফ চৌধুরী ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরীর ছেলে। তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি, ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি, ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের দুইটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ওপরে ডিগ্রি অর্জন করে লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।
এর আগে ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি আইনমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে অ্যাটর্নি জেনারেল পদটি খালি রয়েছে