ঈদ সালামি চাওয়াকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে খোঁচা দিয়ে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন। বুধবার (১৮ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন তিনি।
পোস্টে মনিরা শারমিন লেখেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় ভাই ব্রাদার্স এন্ড সিস্টার্স! আপনারা সবাই জামাতের সঙ্গে সালামি চেয়েছেন। যেহেতু সালামির বিধানটি সংবিধানে নাই, ইচ্ছা থাকলেও আমাদের প্রক্সি প্রধানমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর ভয়ে এই অসাংবিধানিক কাজটি করতে পারছি না। দুঃখিত। আমি অনুরোধ করব, ভবিষ্যতে সংবিধান বহির্ভূত কোনো বিষয় উত্থাপন করিয়া লজ্জা দিবেন না। নাহ, এইটা আমি পারব না।’
এদিকে, তার ওই পোস্টে মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি লিখেছেন, ‘ওই সকল নালায়েক কনিষ্ঠ ভ্রাতা ও ভগিণীদের উদ্দেশ্যে বলিতে চাই: ঈদের চাঁদ বিকাশে, সালামি আকাশে...’
এছাড়া ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের নেত্রী আশরেফা খাতুন মন্তব্য করে বলেন, ‘আমি সংবিধান বহির্ভূত কাজ করতে সদা আগ্রহী আপা। আপনি ইনবক্সটা দেখেন। বিকাশ নাম্বার দিয়েছি।’
পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।