ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ কামাল। বুধবার (৬ মে) সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত শেখ কামাল দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় শেখ কামাল বলেন, ‘২০১৭ সালে ৬ মাস কারাবাস, ১ সপ্তাহ রিমান্ড এবং দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম শেষে দলীয় পরিচয় প্রাপ্তিতে আমি আনন্দিত। দীর্ঘ ৯ বছর পর কমিটিতে নাম এলো, এই পথ খুব সহজ ছিল না। অনেক কষ্ট অনেক গ্লানি পেরিয়ে আজকের এই অবস্থান।’
পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।