জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৭ জুন) দিবাগত রাতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।