জমির উদ্দিন সরকারের মৃত্যু
ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) সারাদেশব্যাপী শোক ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি দেশব্যাপী নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে।
রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে একদিনের এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রিজভী। এ সময় প্রয়াত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের কথা স্মরণ করেন রিজভী।
রুহুল রিজভী বলেন, ‘এদেশের প্রতিটা আন্দোলনে তার অসামান্য ভূমিকা ছিল। তিনি সমকালীন জাতির এক সমন্বিত ইতিহাস। তিনি বিভিন্ন সময় গুরু দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞ রাজনীতিবিদের মহিমান্বিত অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে।’
এর আগে, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকারের শীর্ষ ব্যক্তিত্ব ও আইন অঙ্গনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশঙ্করা হয়।
পৃথক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।