ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ছাত্রশিবির আয়োজিত জুলাই প্রদর্শনী থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি তুলে ধরতে ঢাবির বটতলা এলাকায় ছাত্রশিবিরের আয়োজিত জুলাই প্রদর্শনীতে অংশ নেন ব্যারিস্টার আরমান। সেখানে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভ সম্প্রচারের সময় তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।
জুলাই প্রদর্শনীর অনুষ্ঠান থেকে ব্যারিস্টার আরমানের মোবাইল ফোন চুরি হয়েছে জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির বলেন, এরইমধ্যে যারিস্টার আরমান আমাকে নিয়ে শাহবাগ থানায় যান। সেখানে জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে।