চোখে ব্যান্ডেজ পরে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৩ আগস্ট) ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় চোখ হারানো আলিফের প্রতি সহানুভূতি জানাতেই তিনি এভাবে বক্তব্য দেন।
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে আছেন, সেটি জনগণের চেয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই চেয়ার জনগণ কেড়ে নেবে।
তিনি আরও বলেন, সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জুলাইয়ের শহীদ ও আহতদের নিয়ে আদালতের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে।