রাজধানীর গুলশান থানাধীন পুলিশ প্লাজার একটি রেস্টুরেন্টে গোপন বৈঠক করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— মো. মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস. এম. রেজওয়ান হাবিব আলিফ (৩৩), মো. নান্নু মিয়া (৩৮), মো. আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও মো. ইব্রাহিম হোসেন (৩৩)।
গুলশান থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পুলিশ প্লাজার পঞ্চমতলার একটি রেস্টুরেন্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হয়েছেনএমন তথ্য পায় পুলিশ। তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বৈঠক করার উদ্দেশ্য ও মোটিভ এবং তাদের পারস্পরিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এছাড়াও গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।