মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার কাছ থেকে রাজনীতি শিখতে তার বাসায় যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
শনিবার (১৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।
পোস্টে মেঘনা আলম লেখেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমার কাছে রাজনীতি শিখতে আমার বাসায় আসতে চান। অথচ যখন প্রশ্ন করলাম, অনলাইনে হয়রানি করা লোক কি এনসিপির? তখন মুখে তার কুলুপ এঁটে গেল।’
মেঘনা আলমের পোস্ট থেকে জানা যায়, অনলাইনে হয়রানির শিকার হওয়ার অভিযোগ এবং এর সঙ্গে এনসিপির কোনো সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্ন তুলেছেন তিনি। তবে এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কাছ থেকে সন্তোষজনক কোনো জবাব পাননি বলে ইঙ্গিত করেছেন মেঘনা।
তার এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।
তবে মেঘনা আলমের এই দাবির বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বা এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।