নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশনের ডাক দিয়েছেন আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান।
নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দল নিবন্ধন না পাওয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান ফটকের সামনে অনশনে বসেন তিনি।
নিজের ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তারেক রহমান নিজেই।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে এক মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেসটিনি, এর আগে জাতীয় লীগের নিবন্ধন ঘোষণা করেছিল ইসি। পরে সব ফাঁস হওয়ায় স্থগিত করে।’
তিনি আরও লেখেন, ‘আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হই না। রাজনীতি শুধু বুর্জোয়াদের জন্য। নিবন্ধনের ঘোষণা নয় শুধু, যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যুর দিকে ঠেলে দেবে।’