দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এ ছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
একই দিন রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।