বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান আজ (সোমবার) সন্ধ্যায় মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।
এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে পরে বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তিনি।