হিজরি ১৪৪৮ সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আগামীকাল মঙ্গলবার (১৬ জুন) বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সোমবার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
এ ক্ষেত্রে দেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।