আওয়ামী আমলের মতো মব সংস্কৃতি গড়ে ওঠার অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু। সোমবার (৯ মার্চ) নিজের ফেসবুকের এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘মব থামতেসে না। কাউকে পিটায়ে পুলিশের হাতে দেওয়া, ফোন চেক করা, হাসিনার করা সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া এইগুলা অশনি সংকেত। গঠনগতভাবে হাসিনা আমলের সাথে এসবের পার্থক্য কী?’
পোস্টে বসু আরও বলেন, ‘ইমি আপার সমালোচনা করাই যায়। কিন্তু ইউনূসের চাকরি করা লোকজনের কাউকে বয়স নিয়ে ও চাকরি না থাকা নিয়ে মক করাটা বেশ আইরনিক।’
তিনি বলেন, ‘৭ই মার্চের ভাষণ থেকে পুরা ঘটনার সূত্রপাত এটাও মনে রাখা জরুরি। ভিজিল্যান্টিগিরির অবসান চাই।’ পোস্টের শেষ দিকে শেখ তাসনিম আফরোজ ইমির মুক্তির আবেদনও জানান ছাত্র ইউনিয়নের এই নেতা।