অফিশিয়াল যাত্রা শুরু আগেই দেশের সব টেলিভিশন ও পত্রিকার মধ্যে নাগরিক প্রতিদিন মাল্টিমিডিয়া ফেসবুকে শীর্ষস্থান দখল করেছে। ৩ থেকে ১৭ মার্চের পারফরম্যান্সের ভিত্তিতে মার্কিন সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স ওয়েবসাইট সোশ্যাল ব্লেডের ফেসবুক র্যাংকিংয়ে দেশের সবচেয়ে বেশি অনুসৃত ও আলোচিত নিউজ প্ল্যাটফর্ম হিসেবে স্থান করে নিয়েছে নাগরিক প্রতিদিন।
শুধু কন্টেন্টে ভিউর সংখ্যা নয়, বরং প্রতিটি নিউজ কনটেন্টের বস্তুনিষ্ঠতা, গুণগত মান, শিরোনাম, থাম্বনেল, ভিডিওর বিষয়বস্তুর মান, সত্যতা ও সময়োপযোগিতা এবং দর্শকের টাইমলাইনে দ্রুত পৌঁছে দেওয়াই নাগরিক প্রতিদিনের মূল সাফল্য।
নাগরিক প্রতিদিনে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সেন্ট্রাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, ক্রাইম, মার্কেটিংসহ প্রতিটি বিভাগের অবদানে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জনের লক্ষ্য আরও দৃঢ় হচ্ছে।
গণমাধ্যমটির পক্ষ থেকে পাঠক ও দর্শকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়েছে, ‘আমাদের সঙ্গে থাকার জন্য অগণিত দর্শক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী এবং দেশের গণমাধ্যমে নতুন মানদণ্ড স্থাপন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’