আইপিএলের শুরু থেকে ব্যাট হাতে শ্রেয়াস আইয়ার দুর্দান্ত সময় পার করছেন। তবে অধিনায়কত্বে যেন কিছুটা সমস্যা দেখা দিয়েছে। ম্যাচ জয় একেবারেই রোখেনি পাঞ্জাব কিংসকে, কারণ পরপর দুই ম্যাচ জিতেছে তার দল। কিন্তু অপরদিকে, নিয়ম মানায় কিছু ঝামেলায় পড়েছেন অধিনায়ক।
দুই ম্যাচে মন্থর (স্লো) ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন শ্রেয়াস আইয়ার। গতকাল শুক্রবার রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে না পারায় ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে তাকে। এছাড়া ইমপ্যাক্ট ক্রিকেটারসহ একাদশের বাকি খেলোয়াড়দেরও ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
এর আগে প্রথম ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে জেতার পরও একই কারণে জরিমানা হয়েছিল শ্রেয়াসের। সেদিনও নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে না পারায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।
চেন্নাইয়ের বিপক্ষে একই অপরাধে এবার জরিমানার পরিমাণ দ্বিগুণ হয়েছে। অধিনায়কের ব্যাটিং ফর্ম ঠিক থাকলেও, ম্যাচ পরিচালনায় সময় ব্যবস্থাপনায় এখনও বেশ কিছু কাজ বাকি রইল।