প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা, ব্যারিস্টার জাইমা রহমানের একটি স্টোরি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। ইন্সটাগ্রামে দেওয়া স্টোরিতে তিনি ব্রাজিল জাতীয় ফুটবল দলের একটি পুরোনো ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’
স্টোরিতে দেখা যায় রোনালদো উড়োজাহাজ থেকে নামছেন এবং হাতে ভিডিও ক্যামেরা ধরে আছেন। ছবির উপরে বাংলায় লেখা রয়েছে, ‘আপনারা কি রেডি?’ পাশাপাশি স্টোরিতে সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬-এর গানও যুক্ত আছে, যেখানে ব্রাজিলের সংস্কৃতির সাম্বার তাল এবং লয় মিশে আছে।
স্টোরি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই ধারণা করছেন, জাইমা রহমান ব্রাজিল ফুটবল দলের সমর্থক হতে পারেন। বিশেষ করে ব্রাজিলের ছবি এবং সংগীত ব্যবহারের কারণে এই আলোচনা আরও জোরালো হয়েছে।
ফুটবল বিশ্বে ব্রাজিলের জনপ্রিয়তা নতুন নয়। বাংলাদেশেও কোটি কোটি সমর্থকের মতো ব্রাজিলকে ঘিরে উচ্ছ্বাস দেখা যায়, বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের মধ্যেও। ফুটবলপ্রেমীদের কাছে জাইমা রহমানের স্টোরি ব্রাজিল-ভক্তদের জন্য এক ধরনের শুভেচ্ছা ও উৎসাহের বার্তা হিসেবে ধরা পড়েছে। অনেক ব্রাজিল সমর্থকও পোস্টটিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।