টানা দুই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ইতিমধ্যেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ মাঠে খেলছে টাইগাররা। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত দশ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটের বিনিময়ে ৫৩ রান।
এই ম্যাচে একাদশে এসেছে দুইটি পরিবর্তন। সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্রামে রাখা হয়েছে পেসার নাহিদ রানাকেও। তাদের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন শেখ মেহেদী এবং শরিফুল ইসলাম। আর মিরাজ না থাকায় দলের নেতৃত্বের দায়িত্বে আছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, অলি পিকে ও অ্যাডাম জাম্পা।
সংক্ষিপ্ত স্কোর
ওভার - ১০
স্কোরবোর্ড - ৫৩/২ (সৌম্য সরকার ২, তানজিদ ১৯, শান্ত ২১*)