সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট ও আলোচনার কেন্দ্র থেকে অনেকটাই দূরে আছেন। বর্তমানে তিনি অবস্থান করছেন নিউ ইয়র্কে। রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এই সংসদ সদস্য এখন ক্রিকেটীয় ব্যস্ততার বাইরে সময় কাটাচ্ছেন।
তবে দেশের মাটিতে যখন বিশ্বকাপ উন্মাদনা চলছে, তখন সেই আবহ থেকে নিজেকে দূরে রাখতে পারেননি তিনি। ব্রাজিলের একটি ম্যাচ দেখতে তাকে দেখা গেছে স্টেডিয়ামে হাজির হতে। স্টেডিয়ামে উপস্থিত হওয়াটা অস্বাভাবিক না হলেও, আলোচনার জন্ম দিয়েছে তার পোশাক। ম্যাচ দেখতে গিয়ে তাকে ব্রাজিলের জার্সি গায়ে দেখা যায়!
উল্লেখযোগ্য বিষয় হলো, সাকিবকে দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত হিসেবে ধরা হয়। আগের বিশ্বকাপ চলাকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সি পরে ফুটবল খেলেও তিনি আলোচনায় এসেছিলেন।
সেই একই সাকিব এবার নিউ ইয়র্কের একটি স্টেডিয়ামে ব্রাজিলের জার্সি পরে হাজির হন। বিষয়টি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন রবিন মিয়া। নেইমারের পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই ব্যক্তি তার ফেসবুক পোস্টে সাকিবের এই উপস্থিতির ছবি শেয়ার করেন।
পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘ভাই কি আসলেই পল্টি মারলো?’