সাকিব আল হাসানকে আবার জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট, সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন। দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই সাকিবকে দলে ডাকতে পারবেন নির্বাচকরা।
পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন তিনি। সেইসঙ্গে তাকে আবারো কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি। তার মামলা ও আইনি বিষয়গুলো বিসিবি সভাপতি সরকারের সঙ্গে আলোচনা করবেন।
শনিবার (২৪ জানুয়ারি) মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেইবিলিটি ফিটনেস সাপেক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করবে ক্রিকেট বোর্ড।