ইংরেজি ম্যাগাজিন দ্য ক্রিকেটার বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর এক বিশদ পর্যালোচনা প্রকাশ করেছে। চারটি মানদণ্ডের ভিত্তিতে ১০টি লিগকে র্যাংকিং করা হয় এতে। এই মানদণ্ড গুলো হলো- এন্টারটেইনমেন্ট ভেল্যু, কোয়ালিটি অব ক্রিকেট, স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা এবং সার্বিক পারফরম্যান্স।
পর্যালোচনায় দেখা গেছে, স্থায়িত্বের বাইরে সব ক্যাটাগরিতে বিপিএল সবার শেষে জায়গা পেয়েছে। স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিপিএল ৯ম স্থানে, যেখানে সবশেষে রয়েছে আইএলটি-টোয়েন্টি। সব ক্যাটাগরিতেই বিপিএলের আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি) অবস্থান করছে।
এন্টারটেইনমেন্ট ভেল্যুর দিক থেকে দক্ষিণ আফ্রিকার এসএ-২০ শীর্ষে রয়েছে। এরপর ক্রমান্বয়ে আছে আইপিএল, বিগ ব্যাশ, দ্যা হান্ড্রেড, সিপিএল, এমএলসি, পিএসএল, আইএলটি২০, এলপিএল এবং বিপিএল।
কোয়ালিটি অব ক্রিকেটে আইপিএল প্রথম। এরপর আছে এসএ-২০, দ্যা হান্ড্রেড, বিগ ব্যাশ, পিএসএল, সিপিএল, আইএলটি২০, এমএলসি, এলপিএল এবং বিপিএল।
স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতার ক্যাটাগরিতেও আইপিএল শীর্ষে, এরপর যথাক্রমে দ্য হান্ড্রেড, এসএ-২০, বিগ ব্যাশ, পিএসএল, এমএলসি, সিপিএল, এলপিএল, বিপিএল এবং আইএলটি২০।
সার্বিক দিক বিবেচনায় বিশ্বের শীর্ষ ১০ লিগের র্যাংকিং হলো: আইপিএল, এসএ-২০, বিগ ব্যাশ, দ্যা হান্ড্রেড, সিপিএল, পিএসএল, এমএলসি, আইএলটি২০, এলপিএল এবং বিপিএল।
এ পর্যালোচনায় স্পষ্ট হয়েছে, বিপিএল এখনও বাণিজ্যিক বা জনপ্রিয়তার দিক থেকে সবার চেয়ে পিছিয়ে আছে।