অদম্য টি-টোয়েন্টি কাপে ক্রিকেটাররা কত টাকা আয় করবেন
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের । ফলে এই সময়টায় জাতীয় দলের ক্রিকেটারদের ম্যাচ খেলার সুযোগ ও আয়ের যে ঘাটতি তৈরি হয়েছে, তা কিছুটা পূরণ করতেই তিন দলের একটি ঘরোয়া টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপ’ নামের এই প্রতিযোগিতা শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি।