চিকিৎসা নিতে গিয়ে অপদস্ত, ডিউটি রুমে ঘুমাচ্ছিলেন চিকিৎসক
মেহেরপুর পৌর শহরের বাসিন্দা ও ব্যবসায়ী মুকুল ইসলামের কাছে মঙ্গলবার রাতটি ছিল আতঙ্ক আর অপমানের। অসুস্থ ছেলে ফারদিনকে (১২) নিয়ে চিকিৎসার আশায় তিনি ছুটে গিয়েছিলেন মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু, সেখানে গিয়ে চিকিৎসাসেবার বদলে তাকে সহ্য করতে হয়েছে দুর্ব্যবহার ও চরম ভোগান্তি।